শূন্য থেকে ছয়মাসের বাবুদের জন্য খেলনা
নতুন মা-বাবার কাছে ছয় মাস মানেই শুধু ঘুম-পাটি-দুধ না—এই সময়টা আসলে বাবুর বিকাশের প্রথম ভিত। ওর ছোট্ট চোখে নতুন সবকিছু, ওর ছোট্ট হাতটা কিছু ধরতে চায়, মুখে নিতে চায়, নিজের চারপাশটা চিনে নিতে চায়।
এই সময়টাতে সঠিক খেলনার সঙ্গী হলে বাবুর শেখাটা হয় আরও আনন্দের, আর আপনিও টের পাবেন—ও বড় হচ্ছে।
১. Sozzy’s Fox Mirror – আয়নার ফাঁকে ফাঁকে নিজেকে খোঁজে
একটা সময় আসে, যখন বাবু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে যায়—“এইটা কে!”
Sozzy’র এই ফক্স মিররটা ঠিক সেই সময়ের জন্য। নরম কাপড়ের গঠন, ঝুলে থাকা রঙিন রিং, আর ঝকঝকে আয়না—সব মিলে এটা শুধু খেলার জিনিস না, বাবুর চোখ-হাত-মাথা সবকিছুর একসাথে অনুশীলন।

২. Sozzy’s Jungle Book – পাতা ওল্টাও, চমক পিছু পিছু
বাবু যখন একটু বোঝে রঙ-রেখা, তখন একটা বই দিতে হয় যাতে হাতড়ে বেড়াতে পারে, কামড়াতে পারে, আর মাঝে মাঝে তাকিয়ে হাসতেও পারে।
Sozzy Jungle Book-এ এমন কিছু টেক্সচার, ফ্ল্যাপ আর ঝুলন্ত রঙিন লেজ আছে যা বাবুর হাতের স্পর্শে কৌতূহল জাগায়। শব্দ করে, মুচড়ায়, কামড়ায়—শুধু মজা না, সেন্সরিও উন্নত হয়।

৩. Rattle Teether Set – শব্দে আর চিবোনোতে প্রথম বন্ধুত্ব
বাবুরা প্রথমদিকে মুখে সবকিছু নিতে চায়। দাঁতের গোড়ায় চুলকানি হয়, আবার হাতেও কিছু ধরে রাখতে শেখে। এই র্যাটল সেটটা সেই দুই চাহিদার সমাধান।
আট রকমের র্যাটল আর টিথার আছে একসাথে—একটা বাজে, একটা কামড়ায়, একটা ঘোরে, একটা ঝকঝক করে—মানে একটা ছোট বক্সে মিনি খেলার জগৎ!

৪. Sensory Squezzball – চেপে চেপে শেখা
বাবুর হাতে যদি একটু বড়ো কিছু দেওয়া যায়, যেটা চেপে শব্দ হয় বা রাবারের মতো ফিরে আসে—তাহলেই ওর হাতের মাংশপেশি আর স্পর্শবোধ দারুণভাবে গড়ে ওঠে।
এই স্কুইজি বলগুলো নরম, বর্ণিল আর আলাদা আলাদা টেক্সচারে। ওগুলো শুধু হাত দিয়ে না, পা দিয়েও খেলে অনেক মজা পায়।

৫. Slinky – সাজাও, গুছাও, আবার খুলে ফেলো
সাত টুকরো রিং, সেগুলোকে সাজাতে হয় বড় থেকে ছোট বা উল্টো। ওপরটা আবার এক কোয়ালার হাসিমুখ!
এই খেলনায় বাবু শেখে হাতের নিয়ন্ত্রণ, আকার বুঝে সাজানো, আর রঙ চিনতে। আর সবার শেষে যখন সাজিয়ে ফেলে, আপনি বলতেই পারেন—”তুমি পারলে!”

শেষ কথাটা মায়েরা রাখবেন মনে
এই সময়টা বাবুর মস্তিষ্কের সবচেয়ে দ্রুত বিকাশের সময়। ঠিক সময়ে ঠিক খেলনাটা দিলে ওর শেখা হয় সহজে, খেলা হয় নিরাপদে, আর সম্পর্ক হয় মজবুতভাবে গড়ে ওঠা।
Mindspark-এ আমরা সবসময় চাই, খেলার প্রতিটা মুহূর্ত যেন বাবুর জন্য হয় শেখার একেকটা ধাপ।