Home » All products » Artgram Set

Artgram Set

 1,650

Out of stock

Description

Artgram Set 🎨 রঙ-শেপ-এ কল্পনার জগতে মেলো ডানা
বাবুর হাতের মুঠোয় চলে আসুক রঙ-শেপ নিয়ে দারুণ এক খেলনাসেট। আমাদের কাঠের তৈরি ‘আর্টগ্রাম সেট’টি ৩ বছর বা তার বেশি বয়সী বাবুদের জন্য উপযুক্ত। আর্টগ্রাম সেট খেলনাটি বাবুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, জ্যামিতিক বোধ, আর সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে। পরিবেশবান্ধব কাঠ দিয়ে তৈরি স্মুথ এই খেলনাটি টেকসই এবং বাবুদের জন্য পুরোপুরি নিরাপদ।
⭕️ ২০টি কার্ডে থাকা ছবিগুলোর হুবহু নকশা বানাতে গিয়ে বাবু প্যাটার্ন মেলানোর খেলায় মাতবে। আর শিখবে রং চেনা, শেপের হিসাব, আর লজিক্যাল থিংকিং। ১ স্টার থেকে ৩ স্টার—ধাপে ধাপে চ্যালেঞ্জ বাড়বে!
⏹ কার্ডে যা দেওয়া আছে সেগুলো বানাতে বানাতে ডেভলপ করবে প্রবলেম সলভিং। তার বাইরেও বাবুর মাথায় যত আইডিয়া, স্টিক-রিং দিয়ে বানানো পারবে তত শেপ। আজ একটি গাছ, কাল একটি রকেট—কল্পনার ডানা যেখানে নিয়ে যাবে বাবুকে। ইচ্ছেমত যা খুশি বানাবে।
🧩 ছোট্ট আঙুলে স্টিক ধরতে, রিং গুঁজতে, নকশা সারিবদ্ধ করতে গিয়ে বাবুর মোটর স্কিল আর হ্যান্ড-আই কোঅর্ডিনেশন ধীরে ধীরে পাকা হবে।
📚 স্কুল, কিন্ডারগার্টেন, বা বন্ধুদের সাথে একসাথে মিলে খেলতে পারবে। এতে বাবু শিখবে টিমওয়ার্ক, শেয়ারিং, আর সামাজিক দক্ষতা।
🎁 জন্মদিন, ঈদ, বা যেকোনো উপলক্ষে দারুণ এক উপহার হবে এই STEM খেলনা। বাবু যখন নিজের হাতে তৈরি করবে একেকটি শেপ, তখন তার চোখে থাকবে আত্মবিশ্বাসের স্ফুরণ—এই দৃশ্যের চাইতে তৃপ্তির আর কি হতে পারে।
🌟 নিরাপদ, নন-টক্সিক উপকরণ দিয়ে শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই কাঠের ব্লকগুলো। প্রতিটি কোণ গোল করে পলিশ করা, তাই বাবুর নরম হাতে একদম সেফ!
👶 বয়স: ৩-১০ বছর

Reviews

There are no reviews yet.

Be the first to review “Artgram Set”

Your email address will not be published. Required fields are marked *