Baby Development Snapshot
🎯 Milestones
⚡ Abilities
Your Baby's Progress Summary
What is a Milestone?
Milestones are key behavioral and physical checkpoints in a child's development, such as smiling for the first time, crawling, or taking a first step.
If your baby misses a milestone, it's important to discuss it with their healthcare provider. All milestones in this snapshot are sourced from respected organizations like the CDC and the American Academy of Pediatrics (AAP).
মাইলস্টোন বলতে বোঝায় বাবুর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ আচরণ ও শরীরের উন্নতির চিহ্ন—যেমন প্রথম হাসি, হামাগুড়ি দেওয়া, বা প্রথমবার হাঁটা।
আপনার বাবু কোনো মাইলস্টোনে পৌঁছাতে না পারলে, ডাক্তারের সঙ্গে কথা বলা জরুরি।
What is an Ability?
Abilities are broader skills that indicate the overall pattern of a child's development. They provide a holistic view of your baby's progress.
Abilities (দক্ষতা) মানে এমন বড় পরিসরের স্কিল যা বাবুর বিকাশের সামগ্রিক ধরণ বোঝায়। এগুলো আপনার বাবুর অগ্রগতির একটি পূর্ণচিত্র দেয় এবং তার আচরণের ধরন বুঝতে সাহায্য করে—যেমন সে কীভাবে খেলছে, নড়াচড়া মিলিয়ে কাজ করছে (সমন্বয়), বা নিজের কথা/অনুভূতি প্রকাশ করছে।
If my baby misses a milestone...
Milestones are organized by age range. This means your baby has until the end of that range to achieve it. If a milestone is still missed after the age range passes, it's a good idea to speak with your baby's doctor.
মাইলস্টোনগুলো বয়সের পরিসর অনুযায়ী সাজানো। অর্থাৎ, ওই পরিসরের শেষ পর্যন্ত আপনার বাবুর সময় থাকে এটি অর্জন করার জন্য (যেমন ০–৩ মাসের মাইলস্টোন হলে, আদর্শভাবে ৩ মাসের মধ্যেই হওয়া উচিত)। যদি বয়সের পরিসর পেরিয়েও মাইলস্টোন না হয়, তাহলে আপনার বাবুর ডাক্তারের সঙ্গে কথা বলা ভালো। শুরুতেই বুঝতে পারা—সহায়তা পাওয়ার মূল চাবিকাঠি!
If my baby is missing an ability...
Don't worry if your baby is missing one or two abilities. However, if they are missing several abilities within an age range, you should talk to your baby's healthcare provider.
এক–দুটো দক্ষতা (Abilities) না হলে দুশ্চিন্তা করবেন না। কিন্তু একই বয়সের পরিসরে যদি বেশ কয়েকটা দক্ষতা না দেখা যায়, তাহলে আপনার বাবুর ডাক্তার/হেলথকেয়ার প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। কোন কোন দক্ষতায় বাড়তি সহায়তা দরকার হতে পারে—তা বোঝাতে এই টুলে দেখা তথ্যগুলো তাদের সঙ্গে শেয়ার করতে পারেন।
How can I help my baby?
Play with your baby every day! All of our suggested games are designed by pediatric experts to help your baby reach their milestones.
প্রতিদিন বাবুর সঙ্গে খেলুন! আমাদের লিস্টের সব খেলাই শিশু বিশেষজ্ঞরা তৈরি করেছেন, যাতে আপনার বাবু তার মাইলস্টোনে পৌঁছাতে পারে। দিনে তিনটা খেলা খেলার চেষ্টা করুন। কোনো নির্দিষ্ট মাইলস্টোনে সাহায্য দরকার হলে, প্রতিটি মাইলস্টোনের সঙ্গে ২–৪টা করে সহায়ক খেলার সাজেশন আমরা দিয়ে দিয়েছি ।
Adjust for prematurity
If your baby was born 3 or more weeks early, their milestones are tracked according to their "corrected age."
আপনার বাবু যদি ৩ সপ্তাহ বা তার বেশি আগে জন্মায়, তবে তার মাইলস্টোন "corrected age (করেক্টেড এজ)" অনুযায়ী ট্র্যাক করতে হবে। এতে তার বিকাশের ছবি আরও সঠিকভাবে বোঝা যাবে। করেক্টেড এজ কীভাবে হিসাব করবেন—এ বিষয়ে আপনার শিশু বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিতে পারেন।